মধ্যাহ্নে মুখোমুখি বসে তৃষ্ণার্ত কাক
- মোহাইমেন নির্ঝর

সার্বভৌম স্বাধীনতা নয়, আমি বুকে নিই কার্পণ্যে করুণ পৌরাণিক নির্মলতার অসংলগ্ন প্রশ্বাস ।

প্রায়শঃই, কখনো হয়তো জানি, সম্পূরক যৌনতায় আস্থাহীন যে স্রষ্টা ইঁদুর-গর্ভে বিশ্বস্ত হয়ে ক্রমাগত সভ্যতার জনক হতে চায়; তাকে কোনোদিন বলা হবে না মুক্ত বাতাসে কীসের এতো গ্লানি !

অথচ, এই আমারই কি না মনে হয় এহেন কৌশল সর্বত্রই ত্রুটিপূর্ণ !

যেনো মৌন প্রশান্তি নিয়ে
অবাধে ছুটে বেড়ায়
বিপ্রতীপ আলোড়নে মগ্ন
বিবিধ পঙ্কিলতার
নিজস্ব
এক প্রেত ।


১৭-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026